IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালননাটোর স্টেশনে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটকসিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভারাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

মান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন। তাঁদের উপর্যুপরি মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।

এ সময় শহিদুলকে রক্ষা করতে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে তাঁরা আহত হন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহীম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ তাঁদের সহযোগীরা গা ঢাকা দিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930