IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : ‘সবার জন্য ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে দশটার জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষ হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও সংক্ষিপ্ত উপস্থাপন করেন হেইফার ইন্টা ন্যাশনাল বাংলাদেশ এর রিজওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ । তিনি তার উপস্থাপনায় গ্রামীণ নারী দিবস ২০২৬ এর মুল প্রেক্ষাপট উপস্থাপন করেন যেখানে গ্রামীন নারীদের কৃষিখাতে, পরিবারে ও সমাজের তাদের অবদান এর স্বীকৃতি তুলে ধরেন এবং বতমার্নে নারীরা কি কি চ্যালেন্জ এর সম্মুখীন হচ্ছেন তা বর্ণনা করেন এবং সরকার ও বেসরকারী খাতের ভূমিকা সম্পর্কে তুলে ধরেন। সেই সাথে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ গ্রামীন নারীদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে তাদের ক্ষমতায়ন , নেটওয়ার্কিং, উন্নত প্রশিক্ষণ এবং তাদেরকে স্বাবলম্বি করার বিষয়ে কি কি অবদান রাখছেন তা তুলে ধরেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃএ কে এম আনোয়ারুল হক, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ, কে, এম, মনজুরে মাওলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন,
এছাড়াও আরো উপস্থিত থেকে নারীদের মধ্যে সফলতার গল্প উপস্থাপন করেন সলংগা মেঘনা মহিলা সমবায় সমিতির সদস্য মোছাঃ আইরিন খাতুন, মোছাঃ ইভা খাতুন সহ বিভিন্ন নারী উদ্যাক্তা অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানের সভাপতি বলেন, গ্রামীণ নারীরা দেশের কৃষি, খাদ্য উৎপাদন ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফসল উৎপাদন, শাকসবজি চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খাদ্য সংরক্ষণ এবং পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য। গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের এ আয়োজনের মাধ্যমে নারীদের শ্রম ও অবদানের স্বীকৃতি প্রদান, তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে আরও সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, কৃষি ও খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে তাঁরা আরও বেশি অবদান রাখতে পারবেন। সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিজওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ বলেন, একই সঙ্গে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানোও গুরুত্বপূর্ণ।এ ধরনের আয়োজন গ্রামীণ নারীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা, তাঁদের অবদানকে মূল্যায়ন এবং পুষ্টিনিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি করে।অনুষ্ঠানে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন, তাঁদের কর্মের যথাযথ মূল্যায়ন এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে । সবার জন্য নিরাপদও পুষ্টিকর খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুস্থ, সমৃদ্ধ ও পুষ্টিনিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই এ দিবসের অন্যতম তাৎপর্য।গ্রামীণ নারীদের অবদান, খাদ্য উৎপাদনে তাঁদের ভূমিকা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলংগা মেঘনা মহিলা সমবায় সমিতির সম্পা খাতুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930