ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দর্গাপূজা উপলক্ষে প্রায় ১৪০জন দু:স্থ্য ও অসহায়দের মাছে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডার হতে প্রাপ্ত বরাদ্দকৃত এসব বস্ত্র বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু।এছাড়া অন্যদের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু,সাংগঠনকি সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমূখ উপস্থিত ছিলেন।



