IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাসিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণরাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটকবাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোঃ মোতাহার আলী ওরফে নিশান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বাররশিয়া বৈরাপাড়া গ্রামের আবু বক্কারের (৩০) মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মোতাহার আলী ওরফে নিশান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজ। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930