IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশবাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাসিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণরাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা এই প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠিত হবে হিন্দু সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮৬ টি মন্দিরে এক যুগে পালিত হবে দুর্গোৎসব।

এরই মধ্যে প্রতিটি মন্দিরের অনুকূলে ৬০০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার বারটি মন্দিরে চাউলের পাশাপাশি নগদ অর্থ দেয়া হয়েছে।

সনাতন সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে এবারও সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে।

উপজেলার ৮৬ টি মন্দিরের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়নে ৭টি, নরদাশে ৩টি, বড় বিহানালীতে ৫টি, আউচপাড়ায় ৫টি, শ্রীপুরে ৩টি, বাসুপাড়ায় ২টি, শুভডাঙ্গায় ৮টি, গনিপুর ৬টি, দ্বীপপুরে ৪টি৷ ঝিকরায় ৩টি, গোয়ালকান্দিতে ৯টি, যোগীপাড়ায় ৬টি, মাড়িয়ায় ১টি, হামিরকুৎসায় ১টি, কাচারী কোয়ালীপাড়ায় ১টি, সোনাডাঙ্গায় ২টি, ভবানীগঞ্জ পৌরসভায় ৫টি, তাহেরপুর পৌরসভায় ১৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে প্রতিটি মন্দিরে সরকারি সহযোগিতা প্রদান করা হয়েছে।

অপরদিকে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মন্দিরের নিরাপত্তায় আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরাও কাজ করবেন। যেকোনো ঘটনায় সর্বদাই প্রস্তুত বাগমারা থানা পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930