ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে উদ্ধারকৃত ৫টি বক অবমুক্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বকগুলো অবমুক্ত করা হয়।
এতে উপস্থিত ছিলেন- সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এবং পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং চলনবিল জীববৈচিত্র্য ফোরামের সভাপতি জুলহাস কায়েম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, পরিবেশ কর্মী কাবিল উদ্দিন কাফী, বাবুল হাসান বকুল, মোতালেব হোসেন, সাংবাদিক বায়েজিদ ইসলাম জয় প্রমুখ।
এসময় উপজেলা চত্বরে পাখি শিকারের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়।
এর আগে চলনবিলের ডাহিয়া ইউনিয়নের পারিল এলাকায় পরিবেশ কর্মী জুলহাস কায়েমের নেতৃত্বে অভিযান করে বক ও পাখি শিকারীর সরঞ্জাম উদ্ধার করা হয়।


