IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটকবাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীটানা চতুর্থ দিনের মতো রাজধানীতে শ্রমিক বিক্ষোভইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে হাম রুবেলার প্রাদুর্ভাব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালাবাঘায় চিনি-রং-ফিটকিরিতে তৈরি হচ্ছে গুড়, কারখানায় অভিযান, মাত্র ৭ হাজার টাকা জরিমানায় এলাকাবাসির ক্ষোভএকদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারকুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগদুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির চাকরিচ্যুত ১৭১ শ্রমিককে পুনরায় চাকরিতে বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে কয়লা খনির মুল গেটের সামনে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শ্রমিকরা অভিযোগ করেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) চীনা ঠিকাদারের অধীনে কর্মরত ক্ষতিগ্রস্ত এলাকার ১৭১ জন শ্রমিককে ২০১৮ সালের ৮ জুন নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন কর্মরত থাকার পর গত ১৬ জুন ২০২৬ তারিখে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।

শ্রমিকদের দাবি, প্রচলিত শ্রম আইন ও বিধিবিধান অনুসরণ না করেই তাঁদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মরত এসব শ্রমিক পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবস্থান কর্মসূচি থেকে চাকরিচ্যুত ১৭১ জন শ্রমিককে অবিলম্বে স্ব স্ব কর্মস্থলে পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

শ্রমিকরা জানান, তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930