IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটকবাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীটানা চতুর্থ দিনের মতো রাজধানীতে শ্রমিক বিক্ষোভইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে হাম রুবেলার প্রাদুর্ভাব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালাবাঘায় চিনি-রং-ফিটকিরিতে তৈরি হচ্ছে গুড়, কারখানায় অভিযান, মাত্র ৭ হাজার টাকা জরিমানায় এলাকাবাসির ক্ষোভএকদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারকুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে “মিথ্যা” মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল বাজারে স্থানীয় লোকজন এই মানববন্ধনের আয়োজন করেন।

পারইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার আহম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বুলেট,অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রমান মামুন,সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান,স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও প্রশান্ত কুমার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন,গত ৭সেপ্টেম্বর বেলা ১১টায় পারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে মোজাম্মেল হক মোজা ওরফে মুঞ্জু (৭০) এর দোকানে খাবার জিনিস কিনতে যায়।

এসময় মোজাম্মেল হক শিক্ষার্থীকে দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক র্ধষনের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে মোজাকে আটকসহ উত্তেজিত জনতা মোজার দোকানে হামলা চালায়। পরে পুলিশ এসে মোজাকে আটক করে নিয়ে যায়। এঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। বক্তারা দাবি করে বলেন,ওই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে মোজার ছেলে ইউনুস আলী বাদী হয়ে গত ১৬সেপ্টেম্বর ওই শিশুর বাবাসহ ১৩জনকে নামীয় এবং আরো ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী করে দোকানে হামলা,ভাংচুর এবং লুটপাটের “মিথ্যে” মামলা দায়ের করেছেন। বক্তারা দায়েরকৃত মামলাকে “মিথ্যে” দাবি করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার মোজাম্মেল হকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা এবং পারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেয়।
এব্যাপারে মামলার বাদী বৃদ্ধ মোজাম্মেল হকের ছেলে ইউনুস আলী দাবি করে বলেন,তার বাবার বিরুদ্ধে যে অভিযোগ তুলে মামলা হামলা করেছে তা পুরোটায় ষড়যন্ত্রমূলক। তার বাবা এতো বৃদ্ধ বয়সে ধর্ষণ চেষ্টার মতো কাজ করতে পারেনা। তিনি বলেন,ওই শিশুর বাবার সাথে ব্যবসায়ীক লেনদেন ছিল এবং শিশুর বাবার নিকট থেকে আমার বাবা ৯০হাজার টাকা দোকানের বাঁকী টাকা পাবেন। সেই টাকা না দিতে কতিপয় লোকজনের ষড়যন্ত্রে ধর্ষণ চেষ্টার নাটোক সাজিয়ে বাবাকে ফাঁসানো হয়েছে এবং আমাদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট করা হয়েছে।এছাড়া আমার দায়েরকৃত মামলা তদন্ত করলে সঠিক প্রমানিত হবে বলে দাবি করেন ইউনুস আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,আদালতে দায়েরকৃত মামলার নথি এখনো আমার থানায় আসেনি। নথি আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930