IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশবাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাসিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণরাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার, ডিলারশীপের অবৈধ নিয়োগ বাতিল এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৪টায় ১১ ‘দলীয় ঐক্য, গোদাগাড়ী উপজেলা’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক।

সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষার্থে পক্ষপাতমূলক আচরণ করছে। এলাকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করে ডিলারশীপের অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ নিয়োগ বাতিলের জোর দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন: রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের হোসেন,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, এনসিপির রাজশাহী মহানগর সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান,

এছাড়াও সমাবেশে উপজেলা জামায়াত, ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930