ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” মানুষ ভজলে সোনার মানুষ হবি” এই উক্তিটিতে সিরাজগঞ্জে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় শুরু হয়ে প্রধান সড়ল প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এর আগে বর্ণাঢ্য র্যালিটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালন সাঁইজির জীবনীর উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, লালন শাহের দর্শন আজও মানুষে মানুষে বিভেদ ভুলে মানবিক সমাজ গঠনের প্রেরণা জোগায়। তার তিরোধান দিবসের আয়োজন তাই কেবল একজন সাধককে স্মরণ নয়, বরং সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনাকে নতুন করে ধারণ করারও উপলক্ষ। তিনি আরো বলেন, লালন তিরোধান দিবস শুধু কুষ্টিয়ার নয়, এটি বাংলাদেশের লোকসংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি আয়োজন।তিরোধান দিবসে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ভক্ত ও দর্শনার্থীরা লালনধামে সমবেত হন। আজকে সিরাজগঞ্জেও এই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ভবিষ্যৎতে এধরণের অনুষ্ঠান আরো জোরদার করা হবে।
এসময়ে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব)খন্দকার মোঃ আব্দুল্যাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনবাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।



