ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলাজুড়ে সুশৃঙ্খল, আনন্দময় ও নিচ্ছিন্দ্র নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকসল ৯ টায় পৌর শহরের সদর উপজেলা পরিষদ চত্বরে এ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জের
জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী বিভিএমএস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নিচ্ছিন্দ্র নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা সফল ভাবে সম্পূর্ণ করার উপরে দিকনির্দেশনা মূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান সহ সিরাজগঞ্জ সদর থানা সহ জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জের সকল সদস্যগণ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থার মূল চিত্র:মোট মণ্ডপ: সিরাজগঞ্জ জেলায় এ বছর সর্বমোট ৫৫৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।মোতায়েনকৃত ফোর্স: মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় ৩৬৩০ জন আনসার ও ভিডিপি সদস্য সরাসরি দায়িত্ব পালন করছেন।
বিশেষ স্ট্রাইকিং ফোর্স: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের ২টি স্ট্রাইকিং ফোর্স মাঠে সক্রিয় রয়েছে।উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ও যৌথ পদক্ষেপে জেলাজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপিত হচ্ছে।



