ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি’র অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসস্ট্যান্ডে বাগানবাড়ি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোঃ আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল।
শ্রমিক কল্যাণ সোসাইটির সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, চঞ্চল রহমান, মহাদেবপুর থানার এস আই সফিউল ইসলাম ও মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মহসিন সরদার, সহ-সাধারণ সম্পাদক নূহ আলম ও বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, সড়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক আজাদ বাবু, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কার্যকরী সদস্য মোতাহার হোসেন, মোঃ মান্নান, মাহমুদুল হাসান মিলন, রুবেল হোসেন ও গোলাম মোস্তফা। এ সময় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।#



