ধূমকেতু প্রতিবেদক :‘হৃদয়ে রোটারি রাজশাহী’ ( রোটারি ইনদা হার্ট অফ রাজশাহী ) প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘১ম রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৬৪, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল।
অনুষ্ঠানের সূচনা করেন প্রোগ্রাম অ্যাডভাইজার রোটারিয়ান লুৎফে আরা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ৬৪, বাংলাদেশের সিনিয়র কো-অর্ডিনেটর (অ্যাডমিন) এম মাহমুদুল হাসান তুহিন এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি একেএম শামসুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি ইশতিয়াক জামান, কান্ট্রি কো-অর্ডিনেটর, রিপসা , আরইডি ৬৪ & আরইডি ৬৫, বিডি বলেন, রোটারি সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ের পাঠ্যসূচিতে রোটারি-সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোটারির বিভিন্ন কার্যক্রম ও মানবকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে তাঁরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।
এ সময় বক্তব্য দেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি মো. ইকরাম হোসাইন এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি একেএম এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান এম এ মান্নান খান ও রোটারিয়ান নাজমা রহমানসহ বিভিন্ন রোটারি ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার নানা আয়োজনের মধ্য দিয়ে রোটারি সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। রাত ৯টা ১০ মিনিটে অতিথি শিল্পীর পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Sen



