IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যুমাদ্রাসার ভবন নিলামের টাকা বাঁকি রেখই মালামাল নিয়ে গেলেন যুবদল নেতামহদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগপোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনশেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার আটপুকুর হাটে কাজিহাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজিহাল ইউনিয়নে ‘মেসার্স জিন্নাত সরকার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তাঁরা ওই নিয়োগকে অবৈধ দাবি করে তা বাতিলের আহ্বান জানান।বক্তারা আরও অভিযোগ করেন, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এ নিয়োগ নেওয়া হয়েছে। তবে তাঁদের এ অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মানববন্ধন থেকে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩ নম্বর কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তছলিম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আশরাফুল আলম, কৃষক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা প্রচার দলের সহসাধারণ সম্পাদক ও কাজিহাল ইউনিয়নের ছাত্রনেতা মো. নাঈম সরকারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930