IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলনঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সেররহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছেসিরাজগঞ্জে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদানপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক রিটনবিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তারসিরাজগঞ্জে ৬৯তম জোটা ও ৩০তম জোটির উদ্বোধনমহদেবপুরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতনধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণনিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপিরাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি‘অস্ত্র হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পর্যবেক্ষণে ডিএমপি, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা’‘সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলন

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : গণপ্রজাপতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর রাজশাহীতে আসবেন এবং রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এ উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। রোববার দুপুরে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন।

এমপি মিলন জানান, অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। এই সফরে প্রধানমন্ত্রী আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের কথা বিবেচনা করে আখ ও পাট চাষিদের জন্য তিনি বিশেষ নতুন বার্তা নিয়ে আসবেন।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তাঁর এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন এমপি মিলন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতিসংঘে গিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে এবং বিগত ১৭ বছর ধরে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরে রাজশাহীবাসীর দীর্ঘদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রত্যাশা পূরণের আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে রাজশাহীর উন্নয়নের জন্য যে দাবিগুলো তুলে ধরা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচলছে বীজ সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, রাজশাহীতে কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ হিসেবে ঘোষণা করা।

অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার সময় রাজশাহীর মানুষের জন্য সর্বদা অগ্রাধিকার দিয়েছেন এবং আধুনিক রাজশাহী মহানগরী গঠনে ভূমিকা রেখেছেন বলে এমপি মিলন স্মরণ করেন।

সফরের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে মাইকিং বা বড় ধরনের কোনো প্রচারণা চালানো সম্ভব হয়নি, তবে সাংগঠনিকভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে, রাজশাহীর সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে এক বিশাল ও স্মরণীয় সংবর্ধনা প্রদান করবে।

এরআগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এসময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930