IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মডেল-উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধবাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভারাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া মাহফিলশেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’

‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’

ধূমকেতু নিউজ ডেস্ক : কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনায় একজন জড়িত থাকার কথা বলছে পুলিশ। তবে তাকে শনাক্ত করা যায়নি। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়।

এসময় আসিফ আকবর বিশাল সেন্টারের তিনতলায় তার স্টুডিওতে ছিলেন। চালকও গাড়ির কাছে ছিলেন না, বলছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি করে আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। তবে অটোরিকশায় আরও কেউ বসা ছিল কিনা সে বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে।

চালকের আসন বরাবর পিছনের আসন লক্ষ্য করে গুলি করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, গুলি এক রাউন্ড করা হয়েছিল। গুলিতে গ্লাস ভেঙে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর তার স্টুডিওতে আসেন। সেখানে তার কয়েকজন বন্ধুও ছিলেন। বন্ধুরা রাত ৩টার দিকে চলে যান।

শনিবার সকালে ঘটনার সময় কাছাকাছি দূরত্বে থাকা নিরাপত্তা কর্মী গুলির শব্দ শুনে ছুটে আসেন এবং গাড়িতে গুলির চিহ্ন দেখে আসিফ আকবরকে জানান। পরে আসিফ আকবর নিচে নেমে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ খবর দেন।

পুলিশের উপকমিশনার ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসিফ আকবরের সাথে কথা বলেন। তবে তিনি কাউকে সন্দেহ করছেন না বা তার কোনো অভিযোগ না থাকার কথা ঘটনাস্থলে আসা পুলিশকে বলেন। তারপরেও আমরা চেষ্টা করছি। ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একটি ফুটেজ পাওয়া গেছে, যেখানে হামলাকারীর শুধু পা দেখা গেছে। এই ফুটেজের সূত্র ধরে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে কাজ করছি।

আসিফের আকবরের সঙ্গে তার অফিসের কারো বিরোধ আছে কি না, তার কোনো বৈধ অস্ত্র আছে কি না বা না থাকলে নতুন আবেদন করেছেন কি-না, তিনি তার এলাকা কুমিল্লায় স্থানীয় নির্বাচন করবেন কি-না বা তার সঙ্গে কারো রাজনৈতিক দ্বন্দ্ব আছে কি-না- এসব বিষয় খতিয়ে দেখার কথা বলছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ