IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, রোনালদো কোথায়?চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশাব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনেরজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তিবাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়ের
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশ

সরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরা থেমে নেই। সরকার জেলেদের জন্য চাল বরাদ্দ দিলেও সেই চাল নিয়েও তারা নদীতে জাল ফেলছেন। মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় জাল ফেলে মাছ শিকার করছে জেলেরা। ভারতেও পাচারের অভিযোগ রয়েছে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৩০০ টাকা কেজি দরে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর, চকরাজাপুর ও মীরগঞ্জ পয়েন্টে সুযোগ বুঝে নদীতে জাল ফেলে ইলিশ শিকার করে জেলেরা। বিশেষ করে আলাইপুর- মীরগঞ্জ সীমান্ত এলাকা ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় পদ্মায় ধরা পড়া একটি বড় অংশ ইলিশ ভারতীয় জেলেদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। মধ্যরাতে নদীর মাঝখানেই হাতবদল হচ্ছে মা ইলিশ। জেলেদের চাল দিয়ে ও সরকারের মা ইলিশ রক্ষা কর্মসূচি ভেস্তে যাচ্ছে।

প্রশাসনের দুর্বল অভিযানের সুযোগে জেলেরা সুযোগ বুঝে নদীতে জাল ফেলে মাছ শিকার করছে। তবে দিনের চেয়ে রাতেই নৌকা, জাল নিয়ে নদীতে নামে জেলেরা।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, গত ১৯ দিনে নৌ পুলিশ ও থানা পুলিশ সহযোগিতায় মাত্র ৫ টি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ইলিশ ধরার জালের চেয়ে চায়না দুয়ারি জাল জব্দ বেশি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। যে অভিযান পরিচালনা করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা নদীতে মাছ ইলিশ শিকারে না নামে, এজন্য জেলে প্রতি ২৫ কেজি করে চাল দিয়েছে সরকার। উপজেলায় নিবন্ধীত জেলের সংখ্যা ৭৮১জন। এর মধ্যে নদী তীরবর্তী এলাকার-বাঘা পৌরসভাসহ গড়গড়ি পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়ন মিলে নিবন্ধিত ৭৮১জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ওই এলাকায় গিয়ে কথা বললে,নাম প্রকাশে অনিচ্ছুক এক নিবন্ধিত জেলে বলেন, “সরকারি চাল পেয়েছি, কিন্তু তা দিয়ে সংসার চলে না বলেই নদীতে নামতে হচ্ছে।”অন্যদিকে তোয়াজ নামে এক নিবন্ধীত জেলে অভিযোগ করে বলেন, তিনি চাল পাননি। তার ভাষ্য,মুক্তিযুদ্ধার সন্তান হয়েও আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে তাকে চাল দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান , দাম বেশি পাওয়ায় অনেকেই সীমান্তের ওপারে বিক্রি করছে।””মীরগঞ্জ ঘাট দিয়ে রাতে ভারতে ইলিশ চলে যাচ্ছে। তবে এবার বেশি ইলিশ ধরা পড়ছে না বলে দাবি করা হয়েছে।

গত রোববার (২৫অক্টোবর) সন্ধ্যায় মীরগঞ্জ এলাকার পদ্মায় ইলিশ মারার জালে ৬টি বাগাইড় মাছ ধরা পড়েছে। যার মোট ওজন হয়েছে ৬৩ কেজি। স্থানীয় ব্যাপারি নাসির উদ্দিন ওই ৬৩ কেজি মাছ
৫৬ হাজার ৭৫০ টাকা দিয়ে জেলের কাছ থেকে কিনেছেন। মাছগুলো শহরের বড় আড়তে বিক্রি করবেন বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক বলেন, “নিষেধাজ্ঞা কার্যকরে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। নৌপুলিশ ও থানা পুলিশ আমাদের সহযোগিতা করছে। অভিযানকালে কোন জেলে কিংবা ইলিশ আটক করা হয়নি।”সীমান্ত এলাকায় ইলিশ পাচারের বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, অবৈধভাবে যারা ইলিশ শিকার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”ভারতে ইলিশ পাচারের অভিযোগটি তদন্ত করে বিজিবি ও নৌ পুলিশের সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930