IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, রোনালদো কোথায়?চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশাব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনেরজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তিবাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

মোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে রাজমিস্ত্রিকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা নামক এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জাবারীপুর গ্রামের মিঠুনের ছেলে মো. সিয়াম (১৮) ও হাটশাপিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত। ভুক্তভোগী হুমায়ুন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন হুমায়ুন কবির। পথে চারা গাছ কেনার জন্য তিনি মথুরাপুরের জাবারীপুর হাটে থামেন। সেখানে সিয়াম ও রহিত নামের দুই তরুণ তাঁর সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন অজুহাতে কৌশলে তাঁকে হাটশাপিলা গ্রামের বসাকপাড়া গ্রামস্থ কেওরাতলা মন্দিরের সামনে নিয়ে যান।

সেখানে আগে থেকেই ওত পেতে ছিল তাদের আরও ৪-৫ জন সহযোগী। হুমায়ুন কবিরকে রাস্তার পাশে নিয়ে লাঠিসোঁটা দিয়ে হাত-পায়ে নির্মমভাবে মারধর করা হয়। এরপর তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও পকেটে থাকা নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেয় বখাটেরা। এখানেই শেষ নয়, মুক্তিপণ হিসেবে তাঁর কাছে আরও ২ লাখ টাকা দাবি করা হয় কৌশলে টাকা এনে দেওয়ার কথা বলে হুমায়ুন কবির কোনোভাবে তাঁদের কবল থেকে ফসকে স্থানীয় একটি বাজারে গিয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং তাঁকে দ্রুত থানায় নিয়ে যান।

ঘটনাটি জানার পরপরই অ্যাকশনে নামে বদলগাছী থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে একটি চৌকস দল হাটশাপিলা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেন। অভিযোগের মাত্র ৬ ঘণ্টার মাথায় ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ সিয়াম ও রহিতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ