ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম তার বক্তবে বলেন, আজকের এই সেমিনারটি একটি সচেতনতামূলক সেমিনার। আমরা সকলেই ভোক্তা। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নের মাধ্যমেই ভোক্তাদের অধিকার রক্ষা করা সম্ভব হবে। শিক্ষার্থীদের জন্যই আজকের এই আয়োজন। ভবিষ্যতে তারাই কোনো না কোনোভাবে এই আইন বাস্তবায়নে সম্পৃক্ত থাকবেন।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ সহ – সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, ও ব্যবসাী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয়সমূহ:আইন সম্পর্কে ধারণা প্রদান: ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, যেমন—ভোক্তা ধিকারবিরোধী কাজ, ভেজাল পণ্য বিক্রি, বেশি দাম নেওয়া এবং মিথ্যা বিজ্ঞাপনের প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।



