IMG-LOGO

বৃহস্পতিবার, ২৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানমান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবিবাংলাদেশ পুলিশ একাডেমীর সমাপণী কুচকাওয়াজ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আচরণে জনগণের পুলিশ হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সার্বিক প্রস্তুতি শেষে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন সভাকুষ্টিয়ায় ছয় হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডবাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারাস্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহাভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরুতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধাররাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত আবাসন প্রকল্পটি সংস্কারের অভাবে জং-মরিচায় ধ্বংস হচ্ছে ব্যারাক, দ্রুত সংস্কার চাই স্থানীয়বাসিন্দা ও সচেতন মহল‘গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলা

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” গ্রামীণ নারীর শক্তি, সাম্যের পথে অগ্রগতি,টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের সম-অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা পিডাব্লিউডি কর্তৃক আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সমাবেশ ও মেলায় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য গুলো প্রদর্শন করে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সয়দাবাদ মুলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (PWD) সিরাজগঞ্জের আয়োজনে ও আসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এ এল আরডি) সহযোগীতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পিডাব্লিউডির নির্বাহী পরিচালক হুসনে আরা জলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস সিরাজগঞ্জের সহকারী কৃষি কর্মকর্তা
মারুফা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী কৃষি কর্মকর্তা মারুফা আক্তার বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারী কৃষকদের উৎপাদন ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং স্থানীয় পর্যায়ে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। তিনি আরো বলেন, সুজলা-সুফলা শস্য শ্যামলা এ বাংলাদেশের মাঠে প্রান্তরে কৃষিপণ্য উৎপাদন হয়। এ দেশের অর্থনীতি বুনিয়াতসম্পন্ন কৃষির ওপর নির্ভরশীল। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সর্বাগ্রেই কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। এক্ষেত্রে কৃষকের পাশাপাশি কিষানিদেরও অংশগ্রহণ প্রয়োজন।

এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক কাউন্সিলর বিলকিস খাতুন, মুলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ লাভলী খাতুন, রিক্সা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি আমিরুল ইসলাম,সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ- সভাপতি নিয়াজী সুলতানা, সহ বিভিন্ন কৃষক,ও নারী নেত্রীগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ