IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অসচ্ছল ও দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভার্লনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ১ হাজার ৯০০শ কেজি চাল অবৈধভাবে ক্রয় করে ও মজুত রাখার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কোলা ইউনিয়ন পরিষদে অসচ্ছল ও দুস্থ নারীদের মাঝে কার্ড প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। তবে চাল নেওয়ার পর কিছু উপকারভোগী নারী তা পরিষদের বাইরে অপেক্ষমাণ চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গুদামজাত করা প্রায় ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করে।
এ বিষয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন জানান, আমি পরিষদের কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উপকারভোগীরা পরিষদ থেকে চাল তুলে বাইরে বিক্রি করছিলেন। তবে পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, সরকারি চাল অবৈধভাবে কেনাবেচার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত চাল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।

অভিযানের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এই চাল জব্দ করি। সরকারি চাল কালোবাজারে এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ