ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : “ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে শহিদ শামসুদ্দিন গেইটের পারভীন মোড় এলাকা থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। র্যালি শেষে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু নাঈম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও মোটরযান চালনার স্বীকৃতি স্বরুপ সেরা চালকের সনদপত্র ৪ জনকে সন্মাননা স্মারক ক্রেস্ট হাতে তুলেদেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রত্যেক চালক, যাত্রী ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আধুনিক, প্রযুক্তিনির্ভর, টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য। যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়াভাবে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে।
রাস্তা সংস্কারের পরও দুর্ঘটনা কমার বিষয়ে তিনি বলেন, ধীর ও দ্রুত গতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা থাকলেও অনেক সময় চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কোবরা অন্ত, সিরাজগঞ্জ সদর পুলিশ পরিদর্শক সদর ট্রাফিক সিরাজগঞ্জের মোঃ আবু জাফর, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার,ইসলামিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন সিরাজী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল মমিন সরকার, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলামিয়া সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের রোভারমেট মোঃ জাকারিয়া ইসলাম সেখ,বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর আল ইমরান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ মিনা খাতুন, আব্দুল মতিন শেখ সহ – ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ,অনুষ্ঠানে পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন করেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম প্রমূখ।
সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার। এ বছর দিবস পালিত হচ্ছে। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এবং বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং আইন বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।



