IMG-LOGO

শুক্রবার, ৩০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্তে কমিটিরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাঘায় র‍্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীসাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশসিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহারলাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার

৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” আজকের কাব স্কাউট, আগামীর নেতৃত্ব ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে নাটোর রাজবাড়ীতে অনুষ্ঠিতব্য ৩০ – অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মাঠ পর্যায়ে খোঁজ খবর নেন ও সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ
ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে
নাটোর রাজবাড়ীতে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), (যুগ্মসচিব) ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ রেজাউল আলম সরকার।

রাজশাহী বিভাগে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), (যুগ্মসচিব) মোঃ রেজাউল আলম সরকার বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব ক্যাম্পুরীর মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এবারে কাব ক্যাম্পুরীতে কাব স্কাউটদের জন্য আনন্দদায়ক প্রোগ্রাম প্রনোয়ন করা হয়েছে। বৈরী আবহাওয়ার ও নানা প্রতিকুলতার মধ্যেদিয়ে কাব স্কাউটেরা তারা তাদের নিজ লক্ষে পৌঁছে যাবে। নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে কাব স্কাউটদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী।

এসময়ে উপস্থিত ছিলেন নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬ ফুড উপ-কমিটি আহবায়ক জান্নাতআরা ফেরদৌস,বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর ক্যাম্প চীফ মোঃ সাইফুল হক, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সাবেক সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ কাহারুল ইসলাম জয়, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন উপ – কমিটির আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ মাহী, সহ খাদ্য, আবাসন, মানবসম্পদ, সাজসজ্জা, মিডিয়া ও পাবলিকেশনসহ ক্যাম্পুরীর সকল বিভাগের সমন্বয়ক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ। তিনি ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, ক্যাম্পুরীতে অংশগ্রহণের জন্য কাব স্কাউটদের আগমনে এখন আর কোনো বাধা নেই, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ক্ষুদে কাব বন্ধুদের বরণ করে নেওয়ার অপেক্ষা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ