IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর’গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার’মহাদেবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগমান্দায় নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, অন্তত ২৬ জন নিহতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশনরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্য মেলার উদ্বোধনবিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীকুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দদোকান ভাড়ার নিয়ে বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনেবাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গাজীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গাজীপুরের চন্দ্রা এলাকায় ডিভাইন ও ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।বাংলাদেশ ভ্রমণ

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

অন্যদিকে, আশুলিয়ার বিভিন্ন এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে সেখানকার অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে গাজীপুর ও আশুলিয়াজুড়ে পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31