IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিংমেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডকুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহতরাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎআমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কোথায় আঘাত হানবেগাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুরফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধারবদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিং

৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিং

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ৭ম কাব ক্যাম্পুরীকে আনন্দদায়ক ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এবং স্কাউটিং কার্যক্রম উজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ক্যাম্পের চতুর্থ দিনে লিডারস গ্যাদারিং অনুষ্ঠিত হয়।

সোমবার (০২ নভেম্বর ২০২৬) নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী চত্বরে আনন্দ ভবন হল রুমে লিডারস গ্যাদারিং কমিটির আয়োজনে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ৬ দিন ব্যাপীর চতুর্থ দিনে বিকেলে ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব ও স্কাউট ইউনিটের লিডার, স্কাউটার এবং কর্মকর্তা ও উডব্যাজধারীগণদের কে নিয়ে লিডারস গ্যাদারিং অনুষ্ঠিত হয়।
উক্ত লিডারস গ্যাদারিং অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা সংগীতের মধ্যে দিয়ে লিডারস গ্যাদারিং শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক প্রবীন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের এলটি প্রতিনিধি মোঃ সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এসময়ে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে স্কাউটিং জীবনের উপরে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, লিডারস গ্যাদারিং এর মাধ্যমে ক্যাম্পুরীতে অংশ নেওয়া কাব ও স্কাউট ইউনিটের লিডার, স্কাউটার এবং কর্মকর্তা ও উডব্যাজধারীগণদের মিলনমেলা হয়। এটি তাদের নতুন বন্ধু তৈরি করার সুযোগ দেয়, একসাথে কাজ করার মানসিকতা তৈরি করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা করার পরিবেশ তৈরি করে।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন, ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর বিল হাসাঁইগাড়ী সাব ক্যাম্প চীফ মোছাঃ আন্জুমান আরা বেগম, ( এলটি), বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ কাহারুল ইসলাম জয়, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন উপ – কমিটির আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ মাহী, নিরাপত্তা ঝুঁকি ডেপুটি সাব ক্যাম্প চীফ মোঃ সিরাজুল ইসলাম, বিল কুমারী ২ নং সাব ক্যাম্প চীফ আ ক বরী রাবিয়া খাতুন, ( এলটি), লিডারস গ্যাদারিং এর ডাইরেক্টর মোছাঃ মাসুমা খাতুন লাবনী, প্রমুখ।

অনুষ্ঠান উপলক্ষে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে ৭ম পুরস্কার অর্জন করেন ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন সহকারী ইনচার্জ সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উচ্ছাস এর ডেপুটি ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31