ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ভিক্টোরিয়া হাই স্কুলে প্রাক্তন ছাত্র, সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলে, ভিক্টোরিয়া হাই স্কুলেের সৌজন্যে, এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি হাতে তুলেদেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রানী সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সহযোগী অধ্যাপক জহুরুল ইসলাম বাবু।



