IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধান

দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বীপজেলা ভোলায় নতুন আরেকটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এই নতুন কূপটিতে বিশাল গ্যাসের মজুত থাকার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত নতুন এই কূপটিতে আগুন প্রজ্বলনের মধ্য দিয়ে গ্যাসের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। বাপেক্স জানিয়েছে, কূপটিতে মাটির নিচে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়েছে। তবে নতুন আবিষ্কৃত এই কূপটিতে গ্যাসের চূড়ান্ত মজুতের পরিমাণ কত, তা ডিএসটি পরীক্ষা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বাপেক্সের তথ্যমতে, ভোলা জেলায় বর্তমানে মোট ৩টি গ্যাসক্ষেত্র রয়েছে। নতুন এই কূপটি নিয়ে জেলায় মোট গ্যাসকূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে। সব মিলিয়ে দ্বীপজেলা ভোলায় প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুত রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র বিদ্যমান থাকলেও দেশের মোট গ্যাসের প্রায় ৭০ শতাংশই আসছে মাত্র দুটি ক্ষেত্র—বিবিয়ানা ও তিতাস থেকে। ফলে এই দুটি গ্যাসক্ষেত্রে চাপ কমে গেলে বা কোনো কারিগরি সমস্যা দেখা দিলে পুরো দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়।মানচিত্র দেখুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু এর বিপরীতে দেশীয় উৎপাদন এবং আমদানিসহ মোট সরবরাহ নেমে আসে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। বিপুল এই ঘাটতি মেটাতে সরকারকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। তবে বৈশ্বিক বাজারমূল্যের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক সংকটের কারণে এলএনজি আমদানি করা দিন দিন অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে। বর্তমান ব্যবহারের হার (কনজাম্পশন রেট) অব্যাহত থাকলে এই মজুত দিয়ে আর মাত্র প্রায় ১২ বছর চলা সম্ভব। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উত্তোলন বাড়ানো না গেলে ভবিষ্যতে দেশের গ্যাসের মজুত পুরোপুরি ফুরিয়ে যাওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31