IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> কৃষি >> কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাঠে ফসলের ক্ষতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লেও আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকদের বাস্তব সংকট যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অভিযোজন অর্থায়নের চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার হলেও এ খাতে বরাদ্দ মাত্র ২০ শতাংশ। এমন বৈষম্য দূর করে কৃষকের কাছে সরাসরি অনুদান পৌঁছে দেওয়া, নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষকের হাতে দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এমন অভিযোগ তুলে রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় প্রায় ২০০ বছরের পুরোনো বটগাছ প্রাঙ্গণে নারী কৃষক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ‘কৃষক থেকে ক্রেতা’ ব্যানারে দিনব্যাপী উন্মুক্ত পণ্য প্রদর্শনী ও বাজার কার্যক্রমের আয়োজন করা হয়।

কপ-৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, ফিডা নিউজ, ইনডিপেনডেন্ট রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক (প্রাণ) এবং কৃষক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে নাটোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ-৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাস্তবায়নযোগ্য কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাতে অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে নেমে এসেছে।

সমাবেশ থেকে ২০ নভেম্বর কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ এবং চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। এ অর্থ কৃষকদের কাছে ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে কৃষকদের সরাসরি প্রবেশাধিকার, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি এবং কপের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধিদলকে এসব প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরারও অনুরোধ জানান অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নারী কৃষক ও স্থানীয় কৃষকেরা অংশ নেন।

কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ মালা বলেন, “কৃষকের খবর না নিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত না রেখে কোনো রূপান্তর হতে পারে না। জলবায়ু মোকাবিলার নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31