ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে চলতি মৌসুমে আমন দানের বাম্পার ফলনে খুশি অনুভব করছেন কৃষকেরা। উপজেলা জুড়ে সোনালী দানের সমারহ বিরাজ করছে। এমন ধানের সোনালী শীষ জানান দিচ্ছে, নতুন ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছে।
সময় মত সার ও বিজ পেয়ে ভালো ফলন পেয়ে কৃষকদের মনে দেখা দিয়েছে স্বস্তি ও আশার আলো।
গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও ধান পাকতে শুরু করেছে আবার কোথাও আগাম ধান কাটার জন্য অপেক্ষা করছেন কৃষকেরা। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে বলে জানান তারা।
অপরদিকে উপজেলার তেবাড়িয়া গ্রামের হাফেজ নুরুল ইসলাম বলেন, প্রতি বছর আমন ধানের চাষাবাদ করে পরিবারের সারা বছরের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে ধান বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
উপজেলার শ্রীদাস গাতী গ্রামের কৃষক মোঃ আবু তাহের বলেন, এবার বেশ কয়েক বিঘা আমন ধানের আবাদ করেছি, আশা করছি সুস্থভাবে ঘরে তুলতে পারব। সব মিলিয়ে ধানের দাম আশানুরূপ থাকলে এবার লাভবান হবেন বলে জানান উপজেলার অধিকাংশ কৃষকেরা।



