ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সিরাজগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’। সংগঠনটি এ উপলক্ষে সিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ কালচার্স সিরাজগঞ্জ এর আয়োজনে নবগঠিত সংগঠনের আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান এর মধ্যে দিয়ে শুরু করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠান সিরাজগঞ্জ কালচার্স সিরাজগঞ্জের সভাপতি জুবায়ের জিকো”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কার্যনির্বাহী কমিটির ভবিষ্যত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ভবিষ্যতের বেগবান উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতির চর্চা জোরদার করা অত্যন্ত জরুরি। আমাদের শিশু-কিশোর ও যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে হলে শুদ্ধ, পবিত্র ও পরিশীলিত সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটাতে হবে।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এ ধরনের আয়োজন সিরাজগঞ্জ -এর সাংস্কৃতিক অঙ্গনে একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরো বলেন, আজ যে সংগঠনটি সিরাজগঞ্জ কালচার্স সিরাজগঞ্জ নামে আত্মাপ্রকাশ করতে যাচ্ছে আমি আশা করছি এই নতুন সংগঠনটি সমাজ থেকে সকল ধরনের অন্যায়, কুসংস্কার ও প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করতে সুস্থ সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে এবং দেশীয় সংস্কৃতির শেকড় শক্ত করতে সুস্থ ধারার সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শামসুল আলম স্বপন, নজরুল একাডেমি সিরাজগঞ্জের রায়হান কবির মিঠু, সহ – বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


