ধূমকেতু প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাজীরহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সভাপতি মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহসভাপতি মো. ওয়ালিউল হক রানা, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন , সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং বজলুর রহমান মোহন, সাধারণ সম্পাদক, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজনৈতিক ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।



