IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন
Home >> টপ নিউজ >> কৃষি >> টানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক

টানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টিতে নওগাঁর বদলগাছী উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হালকা বাতাস ও বৃষ্টির পানিতে মাঠের পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে এবং নিচু জমিগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে শুকানোর জন্য মাঠে কেটে রাখা ধান পানিতে ভেসে পচন ধরার উপক্রম হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে নিচু এলাকার অধিকাংশ জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে আছে, আবার কোথাও বাতাসে হেলে পড়া ধানের শিষ পানিতে ডুবে অঙ্কুরোদগম ও পচনের আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যাঁরা ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন।পানিতে ভাসতে থাকা সেই ধানগুলো এখন নষ্ট হওয়ার পথে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে চলতি মৌসুমে আমন উৎপাদন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলার বেগুনজোয়ার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির কারণে তাঁদের এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি জমে গেছে। দ্রুত এই পানি নিষ্কাশন করা না গেলে ফসলের অপূরণীয় ক্ষতি হবে।

একই চিত্র দেউলিয়া ও কাষ্টডোব গ্রামেও। সেখানকার কয়েকজন কৃষক আক্ষেপ করে বলেন, “তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা বাতাস বইছে। অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠেই ফেলে রেখেছিলেন। বৃষ্টির পানিতে সেই কাটা ধানগুলো এখন নষ্ট হতে বসেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে রোদ না উঠলে বা ধান ঘরে তুলতে না পারলে সব ফসল নষ্ট হয়ে যাবে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে মোট ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মাঠে থাকা আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও কিছুটা ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে শেষ সময়ে এসে বৃষ্টি হওয়ায় কৃষকরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়ায় এবং খেতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে কৃষকদের বাড়তি শ্রম ও খরচ গুনতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে জমির পানি নিষ্কাশনের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।”

অপরদিকে, মাঠের জলাবদ্ধতা দূর করতে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা করে সরকারিভাবে প্রয়োজনীয় প্রণোদনা ও সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন উপজেলার স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31