IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
Home >> খেলা >> লিড নিউজ >> ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক

ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর ওয়ানডে দল নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন তিন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। তারা জানেন না ওয়ানডে দলে থাকবেন কিনা। বিসিবি থেকে গতকাল শনিবার পর্যন্ত কোনো বার্তা দেওয়া হয়নি তাদের। এই তিন সিনিয়র ক্রিকেটার অপেক্ষায় আছেন ওয়ানডে দল ঘোষণার জন্য।

ত্রিদেশীয় সিরিজে রান পাওয়া পারভেজ হোসেন ইমনকে ওয়ানডে দলে রাখা হয়েছে। মিডলঅর্ডারে নেওয়া হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে। পারভেজ ও ইয়াসির এশিয়া কাপ রাইজিং স্টারসে খেলছেন। জাকের আলীকে নেওয়া হতে পারে টেস্ট দল থেকে। ২০২৫ সালে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন জাকের। ব্যাটিং ছন্দ হারিয়ে বাদ পড়েন তিনি। সম্প্রতি টেস্ট দলে বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক এ ব্যাটার। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকায় প্রস্তুতিটা হয়ে গেছে তাঁর। সাব্বির রহমান, ইরফান শুক্কুরদের প্রস্তুত করা হচ্ছে জাতীয় দলের পুলের জন্য। সম্প্রতি ‘এ’ দলের সফরে নিয়মিত খেলছেন তারা। সাব্বির ২০১৯ সালে শেষ ওয়ানডে খেললেও ইরফান জাতীয় দলের পুলে ছিলেন না কখনও।

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে খেলছেন সাইফ হাসানরা। সেখান থেকে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে ইমন, ইয়াসির, সাইফের সঙ্গে সাইফউদ্দিনও যোগ দিতে পারেন। ঢাকা থেকে দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন যাবেন। বিসিবির একটি সূত্র জানায়, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বিমান ধরবেন দুবাই থেকে। বাকিরা দক্ষিণ আফ্রিকাতেই আছেন। হাসান মাহমুদ কনুইয়ের ব্যথা নিয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারসাম্য হারিয়েছে পেস বোলিং ইউনিট। ওয়ানডে সিরিজের জন্য চারজন পেসার থাকছেন। পাঁচজন নেওয়া হলে খালেদ আহমেদ বা এবাদত হোসেনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে।

মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দল গোছাতে উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দিতে চান ক্রিকেটের নীতিনির্ধারকরা। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচ টি২০ সিরিজ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ খেলতে ২৪ নভেম্বর আফ্রিকার বিমান ধরবেন তানভীর ইসলামরা। যদিও গতকাল পর্যন্ত দল ঘোষণা করা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31