ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৭০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রহিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৭০০ মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।#


