IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের নাগরিক সেবা প্রাপ্তি সম্পর্কে সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প। এতে করে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে অংশীজনেররা। অন্যদেরও সচেতন করেছেন। এভাবেই একজন নাগিরকের অধিকার সচেতন হওয়া ও সেটা অন্যদের মাঝে ছাড়িয়ে দেওয়ার মাধ্যমে নওগাঁয় ‘সুশীল’ (সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গনাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা (এনজিও) বরেন্দ্র ডেভেলপমেন্ট সংস্থার বাস্তবয়নে এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশনএইড সহযোগিতা দিয়েছে।

সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূরুল আমিন। সভাপতিত্ব করেন বরেন্দ্র ডেভেলপমেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিওর সভাপতি সাদেকুর রহমান, নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহমুদা সুলতানা, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম,জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়েরঅবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম আলী, অ্যাকশনএইডের প্রেগ্রাম অফিসার হাফিজুর রহমান।

প্রকল্পের সার্বিক বিষয়ে তথ্য উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী শামসুল হক। এছাড়াও অনুষ্ঠানে প্রকল্পের অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে একজন নাগরিক নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। তাঁরা কোন অফিসে গেলে কোন তথ্য ও সেবা পাওয়া যায় সে সম্পর্কে জানতে পেরেছে। নিজেরা অনুশীলন করেছে, দক্ষতা অর্জন করেছে ও সচেতন হয়েছে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে জানার মাধ্যমে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news