IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়াতে চিঠি

৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়াতে চিঠি

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সময় বাড়াতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পিএসসির চেয়ারম্যানের কাছে ইউজিসির পক্ষে সংস্থাটির সচিব এক চিঠিতে এই অনুরোধ জানান। ইউজিসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক মহামারি করোনার কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছর ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে গত বছর ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে কমিশনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। ইউজিসিও করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর দিবাগত রাতে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। ক‌মিশ‌নের ও‌য়েবসাই‌টে ৪২তম (বি‌শেষ) এবং ৪৩তম বিসিএসের একস‌ঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারসমূহের মধ্যে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে ৩০০, পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব পদে ২৫, পুলিশের সহকারী পুলিশ সুপার পদে ১১৭, নিরীক্ষা ও হিসাবের সহকারী মহা হিসাবরক্ষক পদে ৩৫ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৫ জনসহ ৫৫০জন নিয়োগ দেয়া হবে।

অনলাইনে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৩০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930