ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জ সদরের জেলা প্রতিনিধি ও সদর কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যানারে অনুষ্ঠানস্থল হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ উল্লেখ থাকলেও সরেজমিনে কলেজের শহিদ মিনার চত্বরে সভার কার্যক্রম ও আলোচনা পরিচালিত হয়।
সভায় পরিষদের জেলা প্রতিনিধি মনোনয়ন এবং সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রথম পর্বে আলোচনা শেষে দ্বিতীয় অংশ নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদরে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি পদে রাসেল রহমান প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক পদে ২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে আলহাম উদ্দীন বেশী ভোট পাওয়ায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নাজমুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে ২ জন জয়লাভ করে এরা হলেন ফারদীন রানা ও টুকু মোক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অন্যতম সদস্য আব্দুল আলীম।
এসময় সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ সদর উপজেলা প্রতিনিধি কমিটি গঠনে সকলের সম্মতিতে নির্বাচন পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব, দেওয়ান ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান শুভ সিরাজগঞ্জের শাহীন শিক্ষা স্কুল ও পরিবারের পরিচালক নুরুল হক, ডলার টেলিকমের পরিচালক ডলার প্রমুখ।
এর পূর্বে সদর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক স্বেচ্ছাসেবীদের ২৬ নভেম্বরের মধ্যে নাম অন্তর্ভুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নাম অন্তর্ভুক্তকারী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, জেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সমন্বিত, সুশৃঙ্খল ও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।



