ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ শাপলায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল এর প্রতিনিধি সুলতান মামুনুর রাশিদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ, সাবেক অধ্যাপক মিরাজুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, নজরুল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আইনুল হোসেন প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়।



