IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাগদাদের বুকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

বাগদাদের বুকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। খবর-আল জাজিরার।

বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এসময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news