IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে মো. মশিউর রহমান (৫০) নামের এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মশিউরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সাতটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর মশিউর রহমান গোদাগাড়ী পৌরসভার সীমান্তপুর এলাকার বাসিন্দা ও হাটপাড়ার মুদিদোকানি শহিদুল্লাহর বাড়িতে যান। সেখানে তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহিদুল্লাহর খোঁজ করেন। এ সময় তার কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা দেখা দিলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে গোদাগাড়ী থানা-পুলিশ এলাকায় নজরদারি বাড়ায়। পরবর্তীতে রোববার সকালে গোদাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া গ্রামের মৃত খায়রুল বাশারের ছেলে।

পুলিশ জানিয়েছে, মশিউর দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডিবি ও থানা-পুলিশের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একই ধরনের প্রতারণার সাতটি মামলা চলমান রয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ