ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, নাচোল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইব্রাহীম বাবু, সাধারণ সম্পাদক এ কে এম জিলানী।
আরও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্যগণ।
মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রশাসনিক কার্যক্রমের সাথে, সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।



