IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে
Home >> বিনোদন >> ‘ইত্যাদি’ এবার বন্দর নগরীতে

‘ইত্যাদি’ এবার বন্দর নগরীতে

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তুমুল এই জনপ্রিয় অনুষ্ঠানটির এবার দৃশ্যধারণ করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত সুনীল সাগরের কোলে গড়ে ওঠা এক অনন্য সুন্দর নান্দনিক স্থাপত্য বাংলাদেশ নেভাল একাডেমিতে।

গত ১৬ জানুয়ারি বঙ্গোপসাগর আর কর্ণফুলীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ঐতিহ্যবাহী বাংলাদেশ নেভাল একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।

প্রতি তিন মাস পর ইত্যাদির নতুন পর্ব প্রচারিত হয় বিটিভিতে। ঈদ উৎসবে থাকে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। ‘ইত্যাদি’র সবচেয়ে চমকপ্রদ দিক হল, দেশের নানা প্রান্তের ঐতিহাসিক স্থানগুলোতে এই অনুষ্ঠানের সেট নির্মাণ ও দৃশ্যধারণ করা হয়। তুলে ধরা হয় সেসব স্থানের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতিসহ নানা দিক।

কিন্তু গত বছর করোনার কারণে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারেননি ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত। মহামারি করোনা ভাইরাস আতঙ্কে আউটডোরে গিয়ে শুটিং করতে পারেননি তিনি। যেহেতু দীর্ঘ সময় ধরে শুটিংয়ের ওপর নিষেধাজ্ঞা ছিল। তাই পুরনো কিছু পর্বের সংকলন দেখিয়েই দুই ঈদে দর্শকদের সন্তুষ্ট রাখতে হয়েছে তাকে।

তবে এবার করোনার সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় এবং শুটিং শুরু হওয়ায় আবারও ‘ইত্যাদি’ তার চিরচেনা ঢঙে ফিরে গেছে। শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত দর্শকসহ সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে দর্শকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয় ইত্যাদির দৃশ্য ধরাণ করা বন্দর নগরী চট্টগ্রামে।

সেখানে ঢাকার বঙ্গবন্ধু কমপ্লেক্সের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে আমন্ত্রিত দর্শকরা ইত্যাদির মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে গত ১৬ জানুয়ারি উপভোগ করেন ‘ইত্যাদি’র নান্দনিক সব পর্ব। অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

টেলিভিশন দর্শকদের জন্য ‘ইত্যাদি’র নতুন এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে আগামী ২৯ জানুয়ারি, শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে। এদিন যারা মিস করবেন, তাদের জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে। হানিফ সংকেতের ‘ইত্যাদি’ প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31