IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> জাতীয় >> টপ নিউজ >> সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমাদের নিরলস প্রচেষ্ঠায় গত ১০ বছরে সাক্ষরতার ২৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। সাক্ষরতা ও শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে দেশকে আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে চাই।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেয়া এক বানীতে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘ লিটারেসি টিচিং এন্ড লার্নিং ইন দ্য কোভিড-১৯ ক্রাইসিস এন্ড বিয়ন্ড উয়িথ এ ফোকাস অন দ্য রোল অব এডুকেটরস এন্ড চেঞ্জিং পেডাগোগিজ ’ তথা কোভিড সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে সর্ব প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়। স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার কর্তৃক প্রণীত সংবিধানের ১৭(গ) অনুচ্ছেদে আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সে অঙ্গীকার পূরণে দেশের ৪৫ লাখ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা প্রদানের লক্ষে ৬৪টি জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে। তাছাড়া চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রাথমিক বিদ্যালয় বর্হিভূত ও ঝরে পড়া ৮-১৪ বছর বয়েসী ১০ লাখ শিশুকে অন্তভূক্তকরে তাদেরকে শিক্ষা ব্যবস্থার মূলধারায় নিয়ে আসার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে কোভিড -১৯’র মহামারী পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে সরকার অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বিভিন্ন স্তরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাশসমুহ অনলাইনে নেয়ার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হযেছে। সংসদ টেলিভিশনের মাধ্যমে নিয়মিত পাঠদান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সমর্থ হবেন বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ