IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রহনপুর পৌর নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছে বিদ্রোহী প্রার্থীরা

রহনপুর পৌর নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছে বিদ্রোহী প্রার্থীরা

ধুমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে উত্তাপ ছড়াচ্ছে মূল দুটি দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে দিন দিন উত্তাপ বেড়েই চলেছে।

বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খানের কর্মী- সমর্থকদের মাঝে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই প্রার্থীরমধ্যে চলছে অভিযোগে, পাল্টা অভিযোগ। করা হয়েছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। হয়েছে থানায় মামলা। গ্রেপ্তার আতঙ্কে স্বতন্ত্র প্রার্থী মতির কর্মী-সমর্থকরা গা-ঢাকা দিয়েছে।

এদিকে, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। করছেন প্রচার-প্রচারনায় ও ভোট প্রার্থনা। এবার মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি মনোনীত বর্তমানে মেয়র তারিক আহমদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান মতি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা:মফিজউদ্দিন ও আশরাফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের জোহনা খাতুন,নুরে আলম সিদ্দিকী বিপ্লব। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৭ জন প্রার্থী।

নির্বাচনী এলাকায় ঘুরে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে নির্ঘুম প্রচারনায় ব্যাস্ত প্রাথীরা।পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রহনপুর পৌর এলাকা। সাথে মাইকে মাইকে চলছে প্রার্থীদের চটুল প্রচারনা। পাড়া-মহল্লায়, হাটে-বাজারে, চায়ের আড্ডায় ভোটাররা হিসাব কষতে শুরু করেছেন। কে হচ্ছেন পরবর্তী পৌর পিতা। শুধু পৌর এলাকার ৯ টি ওয়ার্ড নয়, নির্বাচনের আমেজ ছড়িয়েছে পুরো গোমস্তাপুর উপজেলা জুড়ে।

যদিও, ভোটের অংকে প্রায় সময়ই এগিয়ে থাকে বড় দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে ভোটারদের মাঝে বিদ্রোহী প্রার্থীদের বেশ জনপ্রিয়তা রয়েছে। ভোটাররা এর মধ্যে থেকেই তাদের যোগ্য পৌর পিতাকে বেছে নিবে।

এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রার্থীরা তাদের আচরণ বিধি মেনে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। আগামী ৩০ জানুয়ারি ৩য় ধাপে অনুষ্ঠিতব্য এ পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। এর মধ্যে ১৩ হাজার ১৮৪ জন পুরুষ ও ১৩ হাজার ৯১৩ জন মহিলা ভোটার রয়েছেন। ভোট হবে ব্যালেট পেপারের মাধ্যমে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31