IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে রাঙাপরি ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, গত ২/৩ মাস রাজশাহীর ক্রীড়াঙ্গন নতুন মাত্রা পেয়েছে। বড় আয়োজন থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চারিদিকে খেলাধূলার আমেজ। অতীতেও রাজশাহীতে এমন খেলাধূলা হতো। মাঝে কিছুটা ভাটা পড়েছিল। সেটি কাটিয়ে উঠে আমরা এগিয়ে যেতে চাই।

মেয়র আরো বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে রয়েছে অতীত ঐতিহ্য। আগে নিয়মিত খেলাধূলার মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হতো। আবারো যাতে সেই ঐতিহ্য ফিরে আসে, নতুন নতুন জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়, সেই লক্ষ্যেই টুর্নামেন্টগুলো আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট।

স্বাগত বক্তব্য দেন, রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী ডিভিশনাল ক্রিকেট দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত ছিল রাজশাহীর বিভাগীয় দল। দলটি জাতীয় ক্রিকেট লীগ মোট ৬বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রাজশাহীর সেই সোনালী ফিরিয়ে আনা ও নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিগত দিনের জাতীয় ক্রিকেটার, বর্তমানের জাতীয় ক্রিকেটারসহ থাকছে একদল তরুণ উদীয়মান ক্রিকেটার। রাজশাহীর ক্রিকেট পুনরুজ্জীবিত করার উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক ক্রিকেটার শাহাজাদা হোসেন, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মুসলিম গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাসুম সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিম মালিক, খেলোয়াড়, কোচ, ম্যানেজার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমী ও এমএস এ্যাভেঞ্জারস। এই ছয়টি টিমের ৮৪ জন ক্রিকেটার অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেনেন্ট জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব প্রমুখ খেলছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31