IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> ১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিট মিলবে কাউন্টারে

১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিট মিলবে কাউন্টারে

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা যাবে। আর বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো: নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টিকিট ইস্যুর উল্লেখিত সংশোধনীগুলো আগামী ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এক্ষেত্রে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণীতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ৬টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

তাছাড়া, কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে।

এদিকে, সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে। বর্তমানে এখন সব মিলিয়ে মোট ৬৭ জোড়া, অর্থাৎ ১৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আন্তঃনগর ট্রেনে সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031