IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> ফাওয়াদের সংগ্রামী শতকে পাকিস্তানের লিড

ফাওয়াদের সংগ্রামী শতকে পাকিস্তানের লিড

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই ২২০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। তবে প্রতিপক্ষকে অলআউট করেও স্বস্তিতে ছিল না পাকিস্তান। দিন শেষে ৩৩ রানেই ৪টি উইকেট হারিয়ে মহাবিপদে তারা। তবে ছয় নম্বরে নামা ফাওয়াদের ব্যাটে চড়ে আজ সেই বিপদ কাটিয়ে লিডও নিয়েছে স্বাগতিকরা।

আগের দিনের ৪ উইকেটে ৩৩ রান নিয়ে আজ বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। অভিজ্ঞ আজহার আলির সঙ্গে শুরু থেকেই দেখেশুনে খেলেতে থাকেন মাত্র আট ম্যাচ খেলতে নামা বাঁহাতি ফাওয়াদ আলম। এসময়ে ফিফটির পথেই ছিলেন দুজনেই। তবে নিজের ৩৩তম ফিফটি তুলে নেয়া আজহার খেই হারিয়ে ফেলেন লাঞ্চের পরেই।

স্পিনার মহারাজের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাবেক এই অধিনায়ক। তার আগে ১৫১ বল খেলে চারটি চারের সাহায্যে নামের পাশে যোগ করেন ৫১টি রান। একসঙ্গে পঞ্চম উইকেটে ফাওয়াদের সঙ্গে গড়েন ৯৪ রানের মূল্যবান জুটি। এরপর রিজওয়ান এসে ফাওয়াদের সঙ্গে গড়েন ৫৫ রানের আরেকটি কার্যকর জুটি। যাতে খাদের কিনার থেকে সম্মানজনক পর্যায়ে পৌঁছে দলের স্কোর।

অর্থাৎ ১৭৬ রানে পড়ে পাকিস্তানের ষষ্ট উইকেট। লুঙ্গি এনগিদির বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়ার আগে রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৩টি রান। ৫৯ বলে ছয়টি চারের মারে এই রান করেন উইকেটকীপার ব্যাটসম্যান। এরপর অলরাউণ্ডার ফাহিম আশরাফকে নিয়ে লিডের পথে ছুটতে থাকেন ফাওয়াদ। এসময়ে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

২২০তম বলে মহারাজকে ছক্কা হাঁকিয়েই নিজের তৃতীয় টেস্ট শতকে পৌঁছে যান ফাওয়াদ আলম। তিন অংকের এই ম্যাজিক ফিগারে পৌঁছাতে তিনি আটটি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান। তার এমন সংগ্রামী শতকে চড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের স্কোর পৌঁছেছে ২৭০/৬-এ। যাতে এখন পর্যন্ত ৫০ রানের লিড পেয়েছে বাবর বাহিনী।

এর আগের দিন ৬৯ দশমিক ২ ওভার বল করে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে পাকিস্তান। দিনের শেষ ভাগে ১৮ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে মহাবিপদেই পড়ে তারা। স্কোর বোর্ডে ৩৩ রান উঠতেই প্যাভিলিয়নে ফিরেছেন শীর্ষ চার ব্যাটসম্যান।

দুই ওপেনার অভিষেক ম্যাচ খেলতে নামা ইমরান বাট ৯ ও আবিদ আলি ৪ রান করে রাবাদার শিকার হন। অধিনায়ক বাবর আজমকে ৭ রানে থামান দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। নাইটওয়াচম্যান হিসেবে নেমে খালি হাতে ফেরেন শাহিন আফ্রিদি। শিকার হন এনরিক নর্টজের।

দিন শেষে আজহার আলি ও ফাওয়াদ আলম ৫ করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা ৮ রানে ২ উইকেট নিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31