IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বজ্রপাতে দুই জেলায় ৬ জনের প্রাণহানি

বজ্রপাতে দুই জেলায় ৬ জনের প্রাণহানি

বজ্রপাত

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : কুষ্টিয়া ও নড়াইলের পৃথকস্থানে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। কুষ্টিয়ার দৌলতপুরে পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু। অন্যদিকে বগুড়ার সোনাতলা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাতে মারা যান কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষক। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে। মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টির সঙ্গে প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এছাড়া বেলা আড়াইটার দিকে উপজেলার চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।

স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়ার সোনাতলা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে ও দিগদাইড় ইউনিয়নের বুড়ারদহ ব্রীজে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭), মধুপুর গ্রামের সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, উপজেলার দিগদাইড় ইউনিয়নের বড়ুারদহ ব্রীজের কাছে মাছ ধরছিলেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুমন কুমার (১৬)। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমন কাতলাহার গ্রামের সুভাষ কুমারের ছেলে।

অপরদিকে বেলা ১২টার দিকে সোনাতলা থানার মধুপুর গ্রামের মাটিয়ালি বিলে মাছ ধরার সময় বাবা সিদ্দিক হোসেন (৪০) ও তার ছেলে সিয়াম (১০) বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31