ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাই নবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষদিনে মেয়র কাউন্সিলর প্রার্থীরা তাদের নির্বাচনীা প্রচারণা শেষ করেন। শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে । এ নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি মনোনীত বর্তমানে মেয়র তারিক আহমদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান মতি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা: মফিজউদ্দিন ও আশরাফুল ইসলাম, একমাত্র মহিলা মেয়র প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জোহনা খাতুন,নুরে আলম সিদ্দিকী বিপ্লব। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৭ জন।
এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আগামী ৩০ জানুয়ারি ৩য় ধাপে অনুষ্ঠিতব্য এ পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন । এর মধ্যে ১৩ হাজার ১৮৪ জন পুরুষ ও ১৩ হাজার ৯১৩ জন মহিলা ভোটার রয়েছেন। ভোট হবে ব্যালেটের মাধ্যমে।


