IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ভাল আছেন, হাঁটাচলাও করলেন সৌরভ

ভাল আছেন, হাঁটাচলাও করলেন সৌরভ

ধূমকেতু নিউজ ডেস্ক : কেমন আছেন বাঙালির প্রিয় দাদা! এখন তাঁর শারীরিক পরিস্থিত কেমন! বৃহস্পতিবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে মহারাজের হার্টে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। একটি স্টেন্ট বসেছিল গত ২ জানুয়ারিতে। চিকিৎসকদের পরামর্শে আজ শনিবার কেবিনে হাঁটাচলা করলেন সৌরভ গাঙ্গুলি। মহারাজকে রোববার ছাড়া হবে কিনা তা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। তাঁর হার্টে তিনটি ব্লকেজ পাওয়া যায়। ওই দিনই একটি স্টেন্ট বসানো হয়। এরপর ৭ জানুয়ারি বাড়ি ফিরে যান সৌরভ। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু ২০ দিন পর গত ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। কার্ডিওলজিস্ট আফতাব খানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়।

বৃহস্পতিবার ডাঃ দেবী শেঠির পাশাপাশি ডাঃ অশ্বিন মেহতাও আসেন সেখানে। এরপরেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দুপুরেই আরও দু’টি স্টেন্ট বসে সৌরভের হার্টে। ডাঃ অশ্বিন মেহতাই বসান স্টেন্ট দুটি।

শুক্রবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে কেবিনে রাখা হয় মহারাজকে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ঠিকঠাক কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর চিকিৎসকদের পরামর্শে কেবিনে হাঁটাচলাও করেন সৌরভ। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার সৌরভকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। সূত্র-জিনিউজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31